বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৬১বোতল ফেন্সিডিল ও একটি পালচার মোটরসাইকেল যশোর- ল-১১-২০৬৯ খড়িডাঙ্গ আসানুরের বাড়ি থেকে উদ্ধার করে। মঙ্গলবার দুপর ১২ টার সময় খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৬১ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।পালাতক আসামি বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এসময় এসআই মোস্থাফিজুর ও এএসআই শাহিন ফরাদ সঙ্গীয় ফোর্স সহ নিয়ে অভিযান চালালে ৬১ বোতল ফেন্সিডিল সহ মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশের উপস্তিত টের পেয়ে আসামি আসানুর দৌড়ে পালিয়ে যায়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।