বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার গোগা সীমান্তে ১০ কেজি রুপা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকাল ১১ টার দিকে গোগা মাঠের মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব রুপা উদ্ধার করা হয়।
গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বাংলাদেশের সীমান্ত থেকে ১০০ গজ দুরে গোগা মাঠের মধ্যে থেকে ভারতীয় এ রূপা পরিত্যক্তউদ্ধার করা হয় ।