নিজস্ব প্রতিনিধি:বেনাপোল বিজয় দিবসে কাগজপুকুর শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোরের বেনাপোলে সি এন্ড এফ এজেন্ট স্টাফ সংগ্রামী পরিষদ। ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় বেনাপোল ছোট আঁচড়া মোড় থেকে উক্ত পরিষদের পক্ষ থেকে মোঃ আওয়াল হোসেন এর নেতৃত্বে মোমবাতী হাতে নিয়ে এই বিজয় র্যালি বিপুল সংখ্যক ব্যাক্তিসদস্য ভাইদের উপস্থিতিতে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত ইচ্ছা ও অনুপ্রেরনায় কাষ্টমস হাউস বেনাপোল এর সামনে থেকে বেনাপোল বাজার পাঁয় হেঁটে হাতে জলন্ত মোমবাতি রেখে প্রদক্ষিণ শেষে মোটরসাইকেল বহর নিয়ে কাগজ পুকুর স্মৃতিস্তম্ভে পৌঁছে মোমবাতি জ্বালিয়ে সকল শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা জানান বেনাপোল কাস্টমস হাউস এর রাজস্ব আহরনের এই সহযোদ্ধারা !
এসময় উপস্থিত ছিলেন ,জহিরুল ইসলাম রিপন, বিশিষ্ট সাংবাদিক সাজেদুর রহমান, রাকিব হোসেন হাসানুজ্জামান তাজিন, ইমাদুল বিশ্বাস, জাহাঙ্গির হোসেন, হারুনর রশীদ, ইদ্রিস আলী,সাত্তার, ইসমাইল শেখ, সুমন, হাসেম, আলী,জাহিদ, রনি রিকন, দেলোয়ার, জোনাব আলী, হাসান আলী, এছাড়া ও সংগঠন এর সকল শাখার সহযোদ্ধারা। সিএন্ড এফ এজেন্ট ব্যাবসায়ীরা বলেন এবার স্টাফ এসোসিয়েশন নির্বাচনে এই রিপন- সাজেদুর ঐক্য পরিষদ এর এমন আশান্বিত উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল সদস্যবৃন্দ কে রিপন- সাজেদুর ঐক্য পরিষদ কে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান ।
ধন্যবাদ সম্পাদক মহোদয়কে