স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল বন্দরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৮) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সুরাইয়া বেনাপোল নারানপুর সাইফুল ইসলাম লিমনের স্ত্রী।
রবিবার দুপুরে (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) নাম্বারের ট্রাকটি বেনাপোল বন্দরের এক নাম্বার গেটের সামনে ট্রাকটির মুখ ঘুরাতে গিয়ে ট্রাকের পিছন পাশ থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা মারা। এ সময়ে ভ্যান থেকে সুমাইয় ছিটকে পড়ে যায় । সাথে সাথে উল্টোভাবে ট্রাকটি তার দেহের পরে উঠে গিয়ে তাকে পিষ্ট করে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, দুর্ঘটনায় নারী গুরুতর জখম হওয়ার খবর পেয়েছি। তবে তিনি মারা গেছেন কিনা সেটা বলতে পারবো না। এ ঘটনায় ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ট্রাকটি আটক করা হয়েছে বলে তিনি জানান।