যশোরে সম্পদ ডাবল করা ৪ প্রতারক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সোনা গহনা টাকা পয়সা তারা সবকিছুই ডাবল বা দ্বিগুণ করে দিতেন। কৌশলে প্রথমে গ্রামে গ্রামে গিয়ে নারীদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতেন।

এরপর নারীদের নানাভাবে সম্পাদ্য হওয়ার প্রলোভন দেখাতেন। তাদের ঘরে থাকা সোনার, গহনা ও নগদ টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে তাদেরকে ফিরিয়ে দেয়া হতো নকল সোনা গহনা ও টাকা পয়সা। এমনই ৪ প্রতারককে আটক করেছে যশোরের গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা।

রোববার বিকাল সাড়ে তিনটার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ মহাকাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন, ১। যশোর জেলার অভয়নগর উপজেলার মহাকাল মিস্ত্রীপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী @ খয়ের খানের মেয়ে  মাছুরা খাতুন (৩১), স্বামী-মোঃ শাহীন শেখ,২। একই এলাকার মৃত্যু কামাল শেখের ছেলে শাহীন শেখ (২২),৩। অভয়নগর উপজেলার চাপাতলা এলাকার মৃত হাজারী লাল কর্মকারের ছেলে উত্তম কর্মকার (৪০), ৪। অভয়নগর উপজেলার প্রেমবাগ মহাকাল মিস্ত্রি পাড়া এলাকার সাইফুদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৩৮)

প্রথম আটককৃতের কাছ থেকে চোরাই অর্থ দ্বারা ক্রয়কৃত ১টি ইজিবাইক ও মোবাইল ফোন জব্দ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এরপর তাদের তথ্যের ভিত্তিতে অভয়নগর নওয়াপাড়া বাজারের সোনাপট্টিতে অভিযান পরিচালনা করে “রূপশ্রী জুয়েলার্স” নামক দোকান মালিক উত্তম কর্মকারকে আটক করে তার হেফাজত হইতে ১ভরি ১ আনা ৫ রতি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে মহাকাল আমেনা খাতুনকে আটক করে আরো ১টি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয়।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা বৈচিতলা মন্ডল পাড়া এলাকার নাজিমউদ্দিনে ছেলের পলাশ মিয়া ২৯/০১/২০২২ তারিখে যশোর জেলা গোয়েন্দা শাখায় এসে জানায় যে, একজন প্রতারক মহিলা মাছুরা ধর্ম আত্মীয় সেজে তার বাড়ীতে গিয়ে প্রতারণামুলকভাবে সম্পদ ডাবল করার কথা বলে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে অভয়নগর থানা এলাকায় অবস্থান করছে। বিষয়টি আমলে নিয়ে এসআই মফিজুল ইসলাম, পিপিএমের উপর তদন্তভার অর্পন করলে পুলিশ পরিদর্শক শেখ শাহীনুর রহমান এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন ও প্রকাশ্য তদন্তে প্রতারক মাছুরার অবস্থান সনাক্ত করে। একপর্যায়ে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ মহাকাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *