বেনাপোলের মাদক ব্যবসায়ী ১ কেজি গাঁজাসহ যশোরে আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:বেনাপোলের মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫) এক কেজি গাঁজাসহ যশোরে আটক হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে যশোর কিসমত নোয়াপাড়া এক নম্বর রোডে গ্রামীণ ব্যাংকের সামনে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ১ কেজি গাঁজা জব্দ করে র‌্যাব-৬ সদস্যরা। আটক রফিকুল ইসলাম বেনাপোল দুর্গাপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানিয়েছে র‌্যাব-৬ সদস্যরা।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি রফিকুল নোয়াপাড়া শেখহাটি এলাকায় গাজা বেচাকেনা করছে। এ সময়ে সেখানে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার নামে মাদক আইনেে মামলা  দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *