বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা: কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্ধুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়া সীমান্তে এ ঘটনাটি ঘটে নিহতরা হলেন, উখিয়ার বালুখালী ক্যাম্পের আশ্রিত মিয়ানমার রোহিঙ্গা নাগরিক মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহাজান (৩৬)।

শনিবার সকালে উখিয়া থানা পুলিশ নিহত দুই রোহিঙ্গা  ইয়াবাকারবারীর লাশ উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মৃত ঘোষনা করেন। নিহতদের ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয় বলে উখিয়া  থানার ওসি আবুল মনসুর জানিয়েছেন।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহম্মদ সাংবাদিকদের জানান, একদল  ইয়াবাকারবারী রোহিঙ্গা মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে প্রবেশের সংবাদে বিজিবি সদস্যরা সর্তকাবস্থান নেয়। উখিয়ার পালংখালীর নলবনিয়া সীমান্তের নাফনদী পার হয়ে প্রবেশ করলে বিজিবির তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইয়াবাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে এ দুই রোহিঙ্গা ইয়াবাকারবারী মারা যায়। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নালা বন্ধুক ও দুইটি কার্তুজ উদ্ধার করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাতানামা দুইজন ইয়াবাকারবারীর লাশ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *