বেরসিক পুলিশ!

নিউজটি শেয়ার লাইক দিন
নড়াইল সংবাদদাতা:বিয়ের আসর থেকে বরকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে বেরসিক পুলিশ। পরে থানায় বসেই কাবিনে স্বাক্ষরসহ বিয়ের বাকি কাজ সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার হামারোল গ্রামে। শুক্রবার বিকালে বিয়ের আসর থেকে ফরিদুল ইসলাম জিমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি ৩টি জি.আর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

পুলিশ জানায়, লোহাগড়া লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল খানের ছেলে জিম খানের সঙ্গে পাশ্ববর্তী বাকা গ্রামের মালেক মোল্লার মেয়ে রিনি খানমের বিয়ের আয়োজন চলছিল।জিমের বিরুদ্ধে প্রায় ৩ বছর আগে ৩টি মামলায় ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। থানায় আসার পর বিয়ের কাবিনে স্বাক্ষর সম্পন্ন হয়।

থানার উপ-পরিদর্শক(এসআই) মিল্টন কুমার দেবদাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *