বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমানে মাদকদ্রব্য জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫৭০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৪  কেজি গাঁজা জব্দ করেছে। রোববার দুপুর দেড়টার দিকে চৌগাছা সীমান্তের আন্দুলিয়া দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য জব্দ করে বিজিবি সদস্যরা । তবে অজ্ঞাত কারণে এসব মাদকদ্রব্য পাচার সাথে জড়িত থাকার দায়ে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল  মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে আন্দুলিয়া বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হারাধন চন্দ্র মজুমদার দৌলতপুর এলাকায় অভিযান চালায় এসময়ে মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে উপরের উল্লেখিত মাদকদ্রব্য জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *