নকল সোনার ৩২ টি বারসহ ৫ প্রতারক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামে নকল সোনার বারসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‍্যা।রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোপার দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে এপাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ৩২টি নকল সোনার বার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৪২), মো. ওসমান রুবেল (২৯), মো. সোলায়মান (৩৫), মো. ইদ্রিস (৫৮) ও আবু জাহেদ (৩৬)। তারা চট্টগ্রাম মহানগরীর বায়েজি বোস্তামী থানা, চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান থানার বাসিন্দা।
এই বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন জানান, প্রতারকচক্র নকল সোনার বার তৈরি করে মানুষের কাছে বিক্রির নামে প্রতারণা করে। তাদের হেফাজত থেকে নকল সোনার বার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।

প্রতারণার কৌশল হিসেবে তিনি বলেন, নকল সোনার বার তৈরির পর প্রতারকরা অটোরিকশাচালক, রিকশাচালক ও ভ্যানচালকের ছদ্মবেশ ধরে। এরপর সোনার বার কোনো আত্মীয় বিক্রি করতে দিয়েছে মর্মে টার্গেট করা ব্যক্তিকে জানায়। বিশ্বাস করানোর জন্য একটি চিঠিও রাখে সোনার বারের সঙ্গে। কেউ যদি এতে পা দেয়, তাহলে ওই ব্যক্তির টাকা নিয়ে প্রতারকরা চম্পট দেয়। আবার কখনো কখনো চালকের ছদ্মবেশ ধরা ব্যক্তিরা সোনার বার কুড়িয়ে পেয়েছে তাই কম দামে বিক্রির কথাও বলে টার্গেট করে ব্যক্তিদের।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *