বাঘারপাড়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খাইরুল আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খায়রুল নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঘারপাড়ার উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এবিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। আটক খায়রুল বাঘারপাড়া উপজেলার দাতপুর এলাকার বাহারুল ইসলামের ছেলে।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক খাইরুল এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি খারুল বাঘারপাড়া জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা দিঘীরপাড় এলাকায় ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়।  বিকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *