বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ভেজাল সার জব্দ করা হয়েছে । সোমবার দুপুরে উপজেলার নারকেলবাড়িয়া বাজারে পবিত্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন। এসময়ের ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির দায়ে পবিত্রসাহা নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ।এ সময় আনুমানিক ৮শতাধিক বস্তা ভেজাল সার সহ এ ব্যবসায়ীর গুদাম সিল গালা করা হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের (পবিত্র সাহা) দীর্ঘদিন ধরে স্থানীয় নারিকেলবাড়িয়া বাজারে সারের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। আসল সারের পাশাপাশি ভেজাল সারও বিক্রি করেন। সম্প্রতি ভেজাল সার তাঁর গুদামে রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের কাছে অভিযোগ যায়। সে অভিযোগের পরিপেক্ষিতে পবিত্র সাহার গোডাউনে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানান,দোকানে গিয়ে ভেজাল সার রাখা এবং বিক্রির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি এ ধরনের অভিযোগ অস্বীকার করেন। এ সময় গুদামে মজুত সারের বস্তা থেকে টিএসপি ও পটাশ সারের নমুনা সংগ্রহ করে নমুনা পরীক্ষায় জানা যায়, এগুলো ভেজাল সার। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে(পবিত্র সাহা) উপস্থিতিতে গুদামে মজুতকৃত ৮শ’বস্তা ভেজাল সার জব্দ করা হয়। এবং তাকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।