বড় মেয়ের চিকিৎসার জন্য ছোট মেয়েকে বিক্রি

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: বড় মেয়ের চিকিৎসার জন্য ছোট মেয়েকে বিক্রি
ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর এলাকায় বড় মেয়ের চিকিৎসার জন্য ছোট মেয়েকে বিক্রি করে দেন এক দম্পতি। খবর পেয়ে গত বৃহস্পতিবার ওই শিশুকে উদ্ধার করে দেশটির মহিলা ও শিশু কল্যাণ দফতর। আনন্দবাজারের খবরে উঠে আসে এই চাঞ্চল্যকর ঘটনা।

বড় মেয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু চিকিৎসার সার্মথ্য ছিল না দিনমজুর মা-বাবার। তাই চিকিৎসার টাকা জোগাড় করতে ১২ বছর বয়সী ছোট মেয়েকে একই এলাকার সুবাইয়ার (৪৬) কাছে বিক্রি করে দেন তারা।

মেয়েকে বিক্রির জন্য ২৫ হাজার রূপি মূল্য হাঁকেন বাবা-মা। পরে ১০ হাজার রূপিতে রাজি হয় তারা। বুধবার অন্ধ্রপ্রদেশের দামপুরে আত্মীয়ের বাড়িতে মেয়েটিকে বিয়ে করেন সুবাইয়া।

বিয়ের সময় নাবালিকা মেয়েটির চিৎকার ও কান্না শুনে সন্দেহ হয় প্রতিবেশীদের। সুবাইয়াকে বিষয়টি নিয়ে জেরা করেন তারা। সবার সন্দেহ হলে খবরটি শিশু কল্যাণ দফতরে পৌঁছে যায়। বৃহস্পতিবার উদ্ধার হয় শিশুটি।

অন্ধ্রপ্রদেশের পুলিশ জানায়, অভিযুক্ত সুবাইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুবাইয়ার স্ত্রী দাম্পত্য ঝামেলার জেরে তাকে ছেড়ে চলে গেছেন। এর আগেও দিনমজুর এই দম্পতির ছোট মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সুবাইয়া।

উদ্ধারের পর শিশুটিকে পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তার কাউন্সেলিং চলছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *