প্রেসক্লাবে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত কয়েকজন

নিউজটি শেয়ার লাইক দিন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল প্রেসক্লাব এলাকায়। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় পুলিশসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এখন প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *