বেনাপোলে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:বেনাপোলে দেড় কেজি গাঁজাসহ ইকবাল হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার বিকাল পাঁচটার দিকে বেনাপোল নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে গাঁজাসহ যশোর র‌্যাব-৬ সদস্যরা তাকে আটক করে। আটক ইকবাল হোসেন নারায়নপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনেের ছেলে।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক ইকবাল হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইকবাল হোসেন মাদক নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধের মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *