পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫শে ফেব্রুয়ারি ২০২৩) যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী বিপ্লবী রানী, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), যশোর ও অতিরিক্ত পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা, ঢাকা।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে অত্র বিদ্যালয়ের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/02/1252023223653.jpg

পরবর্তীতে অতিথিগণ তাদের আসন গ্রহণ করেন এবং প্রধান অতিথি বেলুন উড়িয়ে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর অত্র বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করাই পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজক কমিটির সকলের প্রতি বিশেষ ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার পাশা-পাশি খেলাধুলার প্রতি বিশেষ নজর দিতে বলেছেন। তাই শুধু পুলিশ লাইন স্কুল নয়, প্রতিটি স্কুলের কর্তৃপক্ষকে খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া উচিত।

এসময়ে তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। তোমাদের মধ্য থেকেই আগামীর চালিকাশক্তি বের হবে। তোমরা নিঃসন্দেহে জেলা সেরা এমনকি তোমাদের মধ্য থেকে দেশ সেরা হবারও যোগ্যতাও রাখো। তবে ডিজিটাল এই যুগে তোমাদেরকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এর খারাপ দিক গুলোও এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং আমি আাশা করি আগামীর বাংলাদেশ পরিচালনায় তোমাদের মধ্য থেকে অনেকেই নেতৃত্ব দেবে। এসময়ে পুলিশ সুপার তার শৈশবের স্মৃতিচারণ করে বলেন আমাদের সময় তোমাদের মত বছরের শুরুতেই নতুন বই পেতাম না। এক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের সময়ের চেয়ে অনেকাংশেই ভাগ্যবান। আর এটা সম্ভাব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে।বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।

পরবর্তীতে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, যশোর, জেলা পুলিশের বিভিন্ন পদমার্যাদার কর্মকর্তাগণ, পুনাক যশোরের নেত্রীবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ, কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *