শার্শায় বিজিবির অভিযানে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে একটি যাত্রী বাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা

রোববার সকাল সাড়ে ৯টার দিকে (২৬শে ফেব্রুয়ারী ২০২৩) আমড়াখালী বিজিবি চেকপোস্টের একটি চৌকষ টহলদল অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার করেন। তবে এসব মাদক পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রোববার সকাল সাড়ে নটার দিকে মেজর মোঃ সেলিমুদ্দোজা এর তত্ত্বাবধানে ও সুবেদার মোঃ আহাদ আলীর নেতৃত্বে শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড়ে সাতক্ষিরা হতে যশোরগামী বাবলু পরিবহনের একটি (যার নম্বর খুলনা মেট্রো জ-১১-০১২৪) বাসে তল্লাশি করে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি‘র উপস্থিতি বুঝতে পেরে পাচারকারী বিজিবি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে লোকটি বাস থেকে নেমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *