পুলিশের এসআইসহ তিন সদস্যকে কুপিয়ে জখম

নিউজটি শেয়ার লাইক দিন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

এ সময়ে ছিনিয়ে নেওয়া হয় পুলিশের অস্ত্রও। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫শে এপ্রিল২০২৩) রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও কনস্টেবল মামুন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ী এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ সদস্যরা তার দিকে যান। এ সময়ে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওই তিন সদস্যকে উপযুক্তপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *