শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোর: যশোরের শার্শায় মাঠ থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে এপ্রিল ২০২৩) বিকালে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত আজিজুল ইসলাম কায়বা গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

নিহতের স্বজনরা জানান, গতকালকে মাঠে ধান কেটে রেখে আসে আজিজুল। বৃহস্পতিবার বিকেলে টিপ টিপ বৃষ্টি পড়ায় তড়িঘড়ি করে আজিজুল পরিবারের আরো কয়েকজনকে নিয়ে  ঠ্যাংগামারী বিলে নামক মাঠে ধান নিয়ে আসতে যায়। ধান গুছিয়ে নিয়ে আসার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *