পাচার হওয়া কিশোরকে দেড় বছর পর বেনাপোল দিয়ে ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের শিকার আরাফাত(১৬) নামে এক কিশোরকে দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ট্রাভেল পারমিটে ফেরত দিলো ভারতীয় পুলিশ।

শুক্রবার(৪ই জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।ফেরত আসা কিশোর চট্রগ্রামের সাতকানিয়া থানার ফারুক আহম্মেদের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যার হেফাজতে দেওয়া হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোর ভারতে যায়। এসময় পাচারকারীরা তাকে ভাল কাজ না দিয়ে বোম্বায় শহরে ঝুকি পূর্ণ কাজে লাগায়। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় এনজিও সংস্থ্যা নেহা মুম্বাই, তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। সেখান থেকে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় কাগজ পত্রের আনুষ্টাকতা শেষ হলে ট্রাভেল পারমিটে তাকে দেশে আনা হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *