নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে সাবু মোল্যা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার চরসিঙ্গিয়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাবু পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় সাবু মোল্যা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সিঙ্গিয়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাবু মোল্যার পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের বাদশা, ইকবাল, সোহেল, আলামিনসহ কয়েকজন সাবুকে কুপিয়ে হত্যা করেছে।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ময়নাতদন্তের জন্য সাবুর মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *