দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাহফুজা (৩০) নামে ওই নারী লাঙ্গলঝাড়া গ্রামের ট্রাকচালক শিমুল হোসেনর স্ত্রী।

নিহত শিশুরা হলো- মাহফুজ (৮) ও মোহনা (৬)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির বিষয়টি নিসশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহগুলো এখনও ঘরের মধ্যে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিআইডি সদস্যরা আসার পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে।

এখন পর্যন্ত এ ঘটনার বিস্তারিত জানা যায়নি

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *