তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নাগরিকদের নিহতের ঘটনায় বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারী ২০২৩) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়—‘৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *