তফসিল বাতিলের দাবিতে যশোর বিএনপি’র অবরোধ পালিত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের পদত্যাগ, এক তরফা নির্বাচনের তফসিল বাতিল ও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে বিএনপির ডাকে ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিন সর্বত্র শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে।

বুধবার (২২ই নভেম্বর) সকাল থেকে অবরোধের সমর্থনে দলীয় নেতাকর্মীরা সড়ক-মহাসড়কে নেমে আসেন। এসময়ে তারা সরকার বিরোধী নানা স্লোগান আর বিএনপি নেতা কর্মীদের মুক্তির মিছিলের মাধ্যমে জেলার রাজপথকে প্রকম্পিত করেন।

এদিকে বিএনপির ডাকে শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ও বুধবার দিনভর জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। কিন্তু কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অবরোধের জেলা সকল সড়ক-মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল।

বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে যশোর নগর বিএনপি,যুবদল ,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল রাস্তায় নেমে আসে। কখনো যৌথ,কখনো একক ভাবে তারা অবরোধের সমর্থনে শহরের বিভিন্ন সড়কে মিছিল স্লোগান অব্যাহত রাখেন। এদিন দুপুরে যশোর-খুলনা মহাসড়কে জেলা ছাত্রদল মিছিল করে। দুপুরের পর যশোর-নড়াইল সড়কে নগরের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক,ছাত্রদলের নেতৃবৃন্দ যৌথ মিছিল করেন। এছাড়া যশোর-বেনাপোল,যশোর-সাতক্ষীরা সড়কে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সর্বত্র মিছিল করেন। মঙ্গলবার রাতেও যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়কে মুক্তিকামী জনতা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেন।

এদিকে মঙ্গলবার রাত ও বুধবার দিন ভোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিন ভোর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩জন নেতাকর্মীকে আটক করেছে। ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিন সকাল থেকে জেলার সড়ক-মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল থেকে যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন রুটে বাস ছেড়ে যায়নি। দিনভোর টার্মিনালে বসে থেকে অসল সময় পার করেছেন পরিবহন শ্রমিকরা। কেন্দ্রীয় বাস টার্মিনালের মত একই চিত্র ছিল মনিহার বাস স্ট্যান্ড ও খাজুরা বাস স্ট্যান্ডে। অন্যদিকে জেলা কোন সড়ক দিয়ে খুলনা শিল্পাঞ্চল, নওয়াপাড়া নদী বন্দর ও বেনাপোলস্থল বন্দরের কোন পণ্যবাহী যানবাহন চলাচল করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, রাজ পথে বিএনপি সমর্থকরা আন্দোলন সংগ্রাম করছে। পুলিশ বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার অব্যাহত রেখেছে। দলের নেতাকর্মীরা গণগ্রেফতার এড়াতে ঘরে থাকছে না। এই শীতের মধ্যে তারা গ্রামের মাঠে-ঘাটে রাত জেগে মানবেতর জীবন যাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *