যশোরে ৬ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ৬ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার  হয়েছে।

বুধবার (২২ নভেম্বর ২০২৩) রাত সাড়ে আটটার দিকে যশোর কোতোয়ালী থানার পুলেরহাট গালফ্ ইঞ্জিনিয়ারিং এর সামনে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা এসব মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল শাখারীপোতা গ্রামের জয়নালের ছেলে আবু ছালাম (২১) ও একই এলাকার আক্তারের ছেলে সুজন (২০)।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তারা বেনাপোল থেকে মাদকের একটা চালান নিয়ে যশোরের দিকে আসছে। এ সময়ে রাত সাড়ে আটটার দিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামের সমন্বয়ে একটা টিম পুলেরহাট বাজারের গালফ্ ইঞ্জিনিয়ারিং এর সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়েছে। দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *