টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছে।নিহত ও আহতদের উদ্ধার করে পুলিশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উত্তরবঙ্গ থেকে একটি সবজিবোঝাই ট্রাক টাঙ্গাইলের ঘারিন্দায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান চারজন এবং আহত হন তিনজন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে। আহত অপর দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক হতাতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন ,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করি এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় পায় তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।