ঝিনাইদাহে ৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিনাইদহ প্রতিনিধ:  ঝিনাইদহের মহেশপুরে রবিউল ইসলাম (৬৮) নামে এক চোরাকারবারিকে ৫টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।

রোববার সকালে জেলার চৌগাছা উপজেলার খালিশপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসব স্বর্ণসহ তাকে আটক করেন।

আটক রবিউল ইসলাম মহেশপুর উপজেলার গুড়দা এলাকার মোকছেদ আলীর ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিমা মো. তারেক রোববার দুপুর এক প্রেসিং এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ তিনি জানান, রোববার সকালে গোপন সংবাদের মাধ্যমে খালিশপুর বাস স্ট্যান্ড এলাকায় বিজেপি সদস্যরা অভিযান চালিয়ে রবিউল ইসলাম নামে এক স্বর্ণ পাচারকারী কে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশি করে  ৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমা‌নিক ওজন ৫৮২ গ্রাম।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, রোববার সকালে বাসযোগে জীবননগর যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এর পর তার দেহে তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও ১টি নোকিয়া মোবাইল ফোন, নগদ ৩৯৫ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন। আটক রবিউলের বিরুদ্ধে স্বর্ণ পাচারে মামলা দিয়ে দুপুরে তাকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *