যশোরে ৯টি চোরাই মটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ৯টি চোরাই মটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আন্তজেলা মোটরসাইকেল চক্রের সদস্যকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা চোর চক্রের সদস্যদের কাছ থেকে মোটরসাইকেলের তালা খোলার কাজে ব্যবহৃত ১২টি মাষ্টার চাবী, ডিজিটাল নাম্বার প্লেট, খোলাজোড়া করার যন্ত্রপাতিও জব্দ করেন।

গ্রেফতারকৃত অন্তজেলা চোর চক্রের সদস্যরা হলেন,১) খুলনা জেলার ফুলতলা উপজেলার গাঁড়াখোলা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আক্তার হোসেন (৪১), বর্তমান ঠিকানা- উপশহর এ এ ব্লক মসজিদগলি, ২) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর শেখপাড়া এলাকার মৃত আব্দুল খালেক শেখের ছেলে শহিদুল ইসলাম শেখ @ খোড়া শহিদ(৪০), বর্তমান ঠিকানা- যশোর রাজারহাট জেসমিনের বাসার ভাড়াটিয়া, ৩) যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার মৃত আবু সাঈদের ছেলে শুকুর আলী রানা (২৮), ৪) যশোর সদর উপজেলার খোলাডাঙ্গার তেলেপুকুর এলাকার তৈয়েব আলী সরদারের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৬), ৫) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ব্রাহ্ম ননীনগর এলাকার গোলাম মোস্তফা শেখের ছেলে আমিন (৩০), বর্তমান ঠিকানা- যশোর চাঁদপাড়া, ৬) যশোর বাঘারপাড়া উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত মাহাতাব শিকদারের ছেলে ইব্রাহীম শিকদার @ খোড়া ইব্রাহিম (৩৮), ৭) মাগুরা জেলার সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি এলাকার আরব আলী শেখের ছেলে সজীব শেখ (২২), ৮) মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জমাদেওয়ালি এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ সুজন (২২), ৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সৈয়দ কাজীর ছেলে মুন্না কাজী (২০) ও ১০। মাগুরা জেলার সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি ঘোপডাঙ্গা এলাকার সাখাওয়াত হোসেন সাকুর ছেলে নয়ন মোল্লা (২৮)।

 

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এসব আন্তজেলা চোর চক্রের সদস্যরা জেলার বিভিন্ন স্থান থেকে নামাজরত মুছুল্লীদের মোটরসাইকেল টার্গেট করা হতো। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, মিছিল মিটিং এ যোগদানকৃত ব্যক্তির, বাড়ীর সামনে রেখে ঘরে অবস্থানরত ব্যক্তির মটরসাইকেল চুরির টার্গেট করতো চোর চক্রের সদস্যরা। এরপর সুযোগ বুঝেই সেই সব মোটরসাইকেল মাস্টার চাবি দিয়ে খোলা হতো। এরপর চুরি করে নিয়ে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় পাঠানো হতো। এ ধরনের একটা অভিযোগ গত ইং ১৪ জুন ২০২২ তারিখ কেশবপুর ত্রিমোহীনি এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে ঘটে। চোর চক্রের সদস্যরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের পাশে রাখা ৪ টি মটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশকে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এ সকল ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম চোর চক্রের সদস্যদের শনাক্ত ও ধরতে যশোর গোয়েন্দা পুলিশকে তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন। বিষয়টি আমলে নিয়ে যশোর জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের দু’টি চৌকস দল চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের ধরতে মাঠে নামে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর উপশহর ডিগ্রী কলেজ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৭ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিন চোর চক্রের সদস্যকে তিনটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

যশোর জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা মাঠ থেকে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালিয়ে ওইসব মোটরসাইকেল ছাড়াও আরো ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *