ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মসজিদের ৪তলা ছাদথেকে পড়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ইফতারীর পূর্বে ঝিকরগাছা বাজারের বোডঘাট জামে মসজিদের ছাদ থেকে আকর্ষিক ভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
তার ভাই আব্দুল হান্নান জানিয়েছেন, তার বড়ভাই আব্দুল হান্নান প্রতিদিনের ন্যায় শুক্রবার ইফতারের পূর্বে বোডঘাট জামে মসজিদে ইফতার করতে যান । মসজিদের চারতলার ছাদে ইফতার অনুষ্ঠান হয়। সেখান থেকে অসাবধনতাবশত মসজিদের সামনের দিকে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হাবিবুর রহমান ইফতারের জন্য চার তলার ছাদে উঠেছিলেন। সেখান থেকে অসাবধনতাবশত পাকা রাস্তার উপর পড়ে গিয়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনা জনিত কারণে তার মৃত্যু হওয়ায় মৃত্যু দেহটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।