স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছার পুকুর থেকে আকবর আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে।
রোববার (৩০শে অক্টোবর ২০২২) বেলা বারোটার দিকে ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করেছেন এলাকাবাসী।
সে ঝিকরগাছা নির্বাসখোলা ইউনিয়ন শিওরদাহ গ্রামের মধুগাজীর বড় ভাই।
সে গত কাল সকাল থেকে নিখোজ ছিলেন। আজ সকালে কানাইরালি গ্রামের পুকুর থেকে লাশ পাওয়া যায়।
মৃতের ভাই মধুগাজী জানান,বয়সের কারনে তিনি বেশকিছু দিন মাথার সমস্যায় ভুগছিলেন। তিনি মাঝে মাঝে বাড়ি থেকে এদিক ওদিক চলে যেতেন। গতকাল শনিবার সকালে ঘুম থেকে ওঠে বাইরে বের হয়ে যান। রাতে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে মাইকিং ও করা হয়। কিন্তু কোথাও তাকে খুজে পাওয়া যায়নি। এক পর্যায়ে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি রোববার সকালে কানাইরালি গ্রামের পুকুরে তার মৃত দেহটি ভেসে আছে। এক পর্যায়ে লোকজন নিয়ে পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। স্বাভাবিক মৃত্যু হলে মৃতদেহটি সৎকারের পরামর্শ দেওয়া হবে।