বেনাপোলের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী ৮ কেজি গাজাসহ গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল শাঁখারীপোতা বাগানপাড়া এলাকার মনু মিয়ার ছেলে সোবহান(৩৪) ও একই এলাকার মৃত সিরাজ খার ছেলে সলেমান (৪০)।

রোববার (৩০শে অক্টোবর ২০২২) ভোর ৪টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা সলেমানের বসতঘরের শয়ন কক্ষের পূর্ব কোনে খাটের নিচে তল্লাশি করে এ বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা।

যশোর গোয়েন্দা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃতরা বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সলোমানের বাড়িতে বিপুল পরিমাণে গাঁজা রাখা রয়েছে। এ সময়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে এএসআই রনজন কুমার বসু, এএসআই শফিউল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল শাখারিপোতা বাগান পাড়া এলাকায় পাঠালে তারা ভোর চারটার দিকে সলেমানের বসতঘরের শয়ন কক্ষের পূর্ব কোনে খাটের নিচে তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দেয়া হয়। দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *