স্টাফ রিপোর্টার: গতকাল যশোরের চৌগাছার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাস হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি যশোরের পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন, (১) রুহুল আমিন @ রুলু মেম্বার (৪৮), (২) কবির (৩৮), (৩) রওশন (৩৬), (৪) টিটু (৩৫)।
সোমবার দিবাগত রাতে ১টার দিকে চৌগাছা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে চৌগাছার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
উল্লখ্য সোমবার রাত আটটার দিকে জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে দুর্বৃত্তরা চৌগাছা পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠান্ডু মেম্বারকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এ সময়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিতে নিতে রাস্তায় তার মৃত্যু হয়।