চৌগাছায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছার পাতিবিলায় ঠান্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার রাত আটটার দিকে জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন।

নিহত ঠান্ডু বিশ্বাস পাতিবিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে চৌগাছা পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয়রা জানায়, সোমবার রাত আটটার দিকে ইউপি সদস্য ঠাণ্ডু বিশ্বাস পাতিবিলা বাজারে একটি দোকানে বসে ছিলো। এ সময়ে চোখ মুখ বাঁধা কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে উপযুক্ত পরি কুপিয়ে হত্যা নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা সংকটাপন্ন হয় ডাক্তাররা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো। হাসপাতালে নিয়ে আসতে আসতে তার মৃত্যু হয় ।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন বলেন, রাত ৯ টার দিকে কয়েকজন লোক গুরুতর জখম অবস্থায় ঠান্ডু নামে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকেও পেটে ধারালো অস্ত্রের আঘাতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে এসেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান এ চিকিৎসক।

 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে এলাকায় বাওড়ে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যাকাণ্ডের সাথে অন্য কোন বিষয় জড়িত আছে কিনা? সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *