মা’কে অবহেলা করায় তিন ভাই, তিন স্ত্রীকে একই সাথে তালাক দিলেন

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থ মায়ের সেবা-যত্ন নিতে অবহেলা করায় ক্ষুব্ধ হয়ে আপন তিন ভাই একই সময়ে নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন। এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়।

আলজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, রোববার বাইরের কাজ থেকে ঘরে ফিরে ওই ৩ ভাই দেখতে পান, বাড়ির উঠোনে তাদের অসুস্থ বৃদ্ধা মাকে প্রতিবেশীরা স্নান করাচ্ছেন এবং স্ত্রীরা আশপাশে নেই।

এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই এবং উঠোনে দাঁড়িয়েই স্ত্রীদের তালাক দেন তারা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ ছেলে ছাড়াও এক মেয়ে রয়েছে সেই বৃদ্ধার। এতদিন পর্যন্ত তিনিই মায়ের দেখাশোনা করতেন। কিন্তু সম্প্রতি তার স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তাকে সময় দিতে হচ্ছে। মায়ের সেবা করার জন্য সময় বের করতে পারছেন না তিনি।

এদিকে, ৩ ভাই তাদের স্ত্রীদের তালাক দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে— এমন বলার সুযোগ নেই। কারণ স্ত্রীরা তাদের শাশুড়ির যত্ন-আত্তি নিতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আপাতত প্রতিবেশীরাই দেখভাল করছেন ওই বৃদ্ধার।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *