স্টাফ রিপোর্টার: যশোরে ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি পিকআপসহ পাঁচ জন আটক হয়েছে।
মঙ্গলবাব (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটির দোগাছিয়া বাদামতলা থেকে তাদের আটক করে যশোর সদর থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, তিনটি হাসুয়া, একটি ছোরা, চারটি লোহার পাইপ, চাকু, টসলাইট ও রশি উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের এনামুল বয়াতি (২৫), ইকরামুল বয়াতি (২০), একই জেলার মড়োলগঞ্জ উপজেলার শনিরজোর গ্রামের মেহেদী হাওলাদার (২২), শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের নাইম সরদার (২২) ও রামপাল উপজেলার কাটাখালি গ্রামের সবুজ (২২)।
বিষয়ে নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত অফিসার তাসমিমের সঙ্গে কথা বললে আপনি বিষয়টি ভালোভাবে জানতে পারবেন বলে জানান এ কর্মকর্তা।
বিষয়টি নিয়ে থানার তদন্ত কর্মকর্তা তাসনিমের মুঠোফোনের সংযোগ দিয়ে জানতে চাইল তিনি বলেন, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পায় একদল যুবক চুড়ামনকাটি এলাকায় ডাকাতির প্রস্তুতি চালাচ্ছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই বাগেরহাট, ফকিরহাট, শরণখোলাও মোড়লগঞ্জ এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দিয়ে আদালতে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।