চা-স্টলে মাদকসেবীদের আসর, ১৪ মাদকসেবী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: মাদকসেবীদের ধরতে নানা কৌশল অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক ব্যবসায়ীরাও নতুন নতুন কৌশল অবলম্বন করছে।অনেক মাদক ব্যবসায়ী বিলাসবহুল বাড়ি ফ্ল্যাট ব্যবহার করে রাস্তার পাশে ও যার জন্য বস্তিতে অবস্থান করছে মাদক ব্যবসা করার জন্য। আবার অনেকে ছদ্দবেশী দোকানি, ইজিবাইক চালকের ছদ্মবেশ ধারণ করছে এ ব্যবসা করার জন্য। কিন্তু বিধিবাম ব্রাহ্মণবাড়িয়ায় এক ছদ্দবেশী চায়ের দোকানে পুলিশের চোখ এড়াতে পারেনি। মাদকের জমজমাট আসর বসিয়েছিলেন দোকানের অন্দরমহলে। সেখানে হানা দিয়ে ১৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের ব্যবহৃত ১৪টি মোটরসাইকেল জব্দ করেন।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে ২২০ পদের চা বিক্রেতার রিয়াজুলের দোকানে।

দোকানটি কে ঘিরে মাদকসেবীদের জমজমাট আসর জমানোর অভিযোগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেখান থেকে ১৪টি মোটরসাইকেল আটক করা হয়।।

পুলিশ জানায়, ওই চা দোকান ঘিরে সরাইল উপজেলায় অবসর বিনোদনের এক নতুন মাত্রা যোগ হলেও সেখানে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকা থেকে মাদকসেবীরা ভিড় করছে বলে অভিযোগ রয়েছে। তাদের উদ্দেশ্যে সেখানে বিশেষভাবে তৈরি চা পান। বিশেষ করে বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, মাধবপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন এলাকা থেকে বাহারি মোটরসাইকেল, মাইক্রো ও প্রাইভেটকারে করে চা পান করতে আসা লোকজনদের ভিড় খুব বেশি থাকে।

দেখা গেছে, এখানে আড্ডা দিতে বা চা পান করতে যারা আসেন তাদের অধিকাংশের ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র থাকে না। তাছাড়া অবাঞ্ছিত লোকজন এখানে আসে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া গেছে। তাই অপরাধ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সরাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) সেহাবুর রহমান থানার কয়েকজন এসআই, এএসআইসহ পুলিশের একটি দল অভিযান চালায়। সেখানে চা স্টলের সামনে অবস্থান করা লোকজনদের মোটরসাইকেল চেক করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোট ১৪টি মোটরসাইকেল আটক করে।

সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসাইন জানান, বেশ কিছুদিন যাবৎ এলাকাবাসীর অভিযোগ এলাকার উঠতি বয়সীদের আখড়ায় পরিণত হয়েছে চার দোকান। উপজেলার বিভিন্ন স্থান থেকে এখানে আসে মাদকসেবীরা। দোকানদার রিয়াজুল কৌশলে তাদের কাছে মাদক বিক্রি করে থাকেন। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের রুখতে এলাকায় তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *