সেনাবাহিনীকে ১৫ টি ঘোড়া উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার (২৭ অক্টোবর)দুপুর ১২টার সময় বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন
ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

ঘোড়া হহস্থান্তর সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন, কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল সহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *