হেডফোন লাগিয়ে রেললাইনে গেমস, প্রাণ গেল শিক্ষার্থীর

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ট্রেন লাইনে বসে কানে হেডফোন দিয়ে গেম খেলছিলেন বোরহান উদ্দিন রাব্বি (১৫) নামে এক কিশোর। সময় বারবার ট্রেনে হয়েছিল আসলেও কোনো কর্ণপাত করেননি বুরান উদ্দিন রাব্বি।এক পর্যায়ে তার দেহের উপর দিয়ে উঠে গেল ট্রেন। স্থানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার দেহ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে সে মারা যায়।

নিহত রাব্বি পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আপিল উদ্দিনের ছেলে ও সোবহান মডেল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রেল লাইনের উপর বসে কানে হেডফোন লাগিয়ে গেমস খেলছিল রাব্বি। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা কালনী ট্রেনের নিচে কাটা পড়ে সে মারা যায়।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাব্বির মৃত্যু হয়েছে।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি দেখভালের জন্য আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *