খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন যারা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: খুলনা রেঞ্জের যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ‘যশোর’ নাভারন সার্কেল এসপি এবং শ্রেষ্ঠ থানা হিসেবে শার্শা থানাকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার খুলনা রেঞ্জের নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয় ।

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ এর ডিআইজি মঈনুল হক বিপিএম(বার) পিপিএম এর সভাপতিত্বে ২০২২ অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় সভায় উপ‌স্থিত ছি‌লেন সকল জেলার এস‌পিসহ পু‌লি‌শের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

এসময় ডিআ‌ইজি রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘যশোর’, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ‘নাভারণ সার্কেল, যশোর’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে শার্শা থানা, যশোরকে পুরস্কৃত করা হয়। এসআই (নি.) মোঃ ফজলুল হক, শার্শা থানা, এএসআই (নি.) মোঃ আরাফাত শেখ, শার্শা থানা, যশোর যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কৃত করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ,

এছাড়া ডিআ‌ইজি , খুলনা রেঞ্জ মহোদয় নভেম্বর, ২০২২ মাসের বিশেষ ক্যাটাগরিতে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই(নিঃ) লিপন সরকার, জেলা গোয়েন্দা শাখা, খুলনা সংযুক্ত, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা ও এসআই(নিঃ) মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সংযুক্ত, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গাকে পুরস্কৃত করেন।

ডিআ‌ইজি মহোদয় সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন পুলিশ সুপারগণকে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন এবং আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড এবং থানা এলাকায় ওপেন হাউজ ডে, কামিউনিটি পুলিশিং সভা, উঠান বৈঠকসহ অন্যান্য সভা করার নির্দেশ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, জনাব নওরোজ হাসান তালুকদার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ খুলনাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট(এসপি)বৃন্দ, পিবিআই, সিআইডি এবং নৌপুলিশ কর্মকর্তাবৃন্দ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *