কারেন্ট পোকায় ক্ষতিগ্রস্থ কৃষককে ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি

নিউজটি শেয়ার লাইক দিন

কারেন্ট পোকায় ক্ষতিগ্রস্থ কৃষককে ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি

ডেক্স নিউজ: যশোরে কারেন্ট পোকার আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।

আজ সোমবার (২৭শে নভেম্বর) দুপুরে যশোরের ক্ষতিগ্রস্ত কৃষকরা যশোর কৃষি সম্প্রসারণ বিভাগ খামার বাড়িতে উপস্থিত হয়ে উপ-পরিচালক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মনজুরুল ইসলাম স্মারকলিপি গ্রহন করে কৃষকদের দাবিদার পূরণে আশ্বস্ত করেন। তিনি বলেন, কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য তিনি উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করবেন। দ্বায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

জাতীয় কৃষক -খেতমজুর সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে উপ পরিচালকের রেল রোডের কার্যালয়ে যেয়ে স্মারকলিপি প্রদাণ করেন কৃষক নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এ সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সধারণ সম্পাদক জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষক নেতা কৃষক নেতা তসলিম উর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক কৃষক বিপুল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন । এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি কৃষক মিজানুর রহমান, জেলা নেতা পলাশ বিশ্বাস, সিরাজুল ইসলাম, সাহবুদ্দিন বাটুল, পিল্টু, আজাহার হোসেন লুলু প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারা দেশের মত আমাদের জেলায়ও কারেন্ট পোকার আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমান ৪০% মত। পোকার আক্রমণের হাত থেকে ফসল বাঁচাতে আধা পাকা ধান কাটতে বাধ্য হয়েছে কৃষক। তাতে সুফল পাওয়া যায়নি তেমন। এবার অনাবৃষ্টির কারনে কৃষকের সেচ খরচও বৃদ্ধি পেয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ ব্লক ভাগ করে সুপারভাইজার নিয়োগ করেছে। তাদের কাজ কৃষককে চাষ পদ্ধতি, সার কীটনাশক ব্যবহার শেখানো। ফসল আক্রাণ হলে তার উপশমের উপায় বাতলে দেওয়া। দুঃখের বিষয় ব্লক সুপারভাইজারদের ব্লক এলাকায় থাকার কথা থাকলেও অধিকাংশ ই ব্লকে থাকেন না। সে কারনে কৃষক সঠিক পরামর্শ পায় নাই। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরন না দিলে তারা বোরো মৌসুমে ফসল চাষের পুঁজি সংকটে পড়বে। কৃষি কাজে উৎসাহ হারাবে। ফলে দেশ ও জাতি খাদ্য সংকটে পরবে। তাই ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *