শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল যশোরে গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২৮শে মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলার একটি মৎস্য হ্যাচারির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল।

গ্রেফতার হওয়া সাইফুল আলম মোল্লা মেম্বার অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি শীর্ষ চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা। সাইফুল আলম মোল্লা মেম্বার এক সময় মাছের ব্যবসা করতেন। সেই সূত্র ধরে ৫দিন আগে চাঁচড়া বাবলাতলায় এসে তিনি আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া বাবলাতলার আমিনের মৎস্য হ্যাচারিতে তারা অভিযান চালানে হয়। এ সময়ে সেখান থেকে সাইফুল আলম মোল্লা মেম্বারকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চালান হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *