তৃতীয় ধাপে:অভয়নগর-বাঘারপাড়ার উপজেলায় ভোটগ্রহণ চলছে 

নিউজটি শেয়ার লাইক দিন

তৃতীয় ধাপে:অভয়নগর-বাঘারপাড়ার দু’টি উপজেলায় ভোটগ্রহণ চলছে 

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: তৃতীয় ধাপে যশোরের দূ’টি উপজেলায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত নির্বিঘ্নে ভোট গ্রহণ চলবে।

এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৬০১ জন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ২ লাখ ১৮ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৫ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ৮১।

বাঘারপাড়ায় ১ লাখ ৮৯ হাজার ৫১১ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯৫ হাজার ৪০৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ৯৪ হাজার ১০৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭০টি।

অভয়নগর চেয়ারম্যান পদে রবিন অধিকারী (আনারস) ও সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল) প্রতিযোগিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী। সাফিয়া খানম (হাঁস), লায়লা খাতুন (কলস) ও মিনারা পারভীন (ফুটবল) পথিক নিয়ে লড়ছেন।

অন্যদিকে এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান তারুর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় রিটার্নিং কর্মকর্তা তাকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন।

 

বাঘারপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন। এর মধ্যে মাসুম রেজা (হেলিকপ্টার), এফএম আশরাফুল কবির (মোটরসাইকেল), রাজীব কুমার রায় (ঘোড়া), হাসান আলী (আনারস), সেলিম রেজা (কাপ পিরিচ) ও আব্দুর রউফ (দোয়াত কলম) প্রতীক নিয়ে লড়ছেন।

এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান (টিউবওয়েল), গোলাম ছরোয়ার (তালা), নাজমুল হুসাইন (চশমা), শাহজালাল (বই), এনায়েত হোসেন লিটন (মাইক), তাওহিদুর রহমান (উড়োজাহাজ) ও জয়নাল আবেদীন (টিয়াপাখি) প্রতীক নিয়ে নির্বাচনের লড়ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামছুন্নাহার (ফুটবল),বিথীকা বিশ্বাস (পদ্ম ফুল), রেক্সনা খাতুন (কলস) ও দিলারা জামান (প্রজাপতি) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, দুটি উপজেলায় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। কোন কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে। ভোট নির্বিঘ্ন করতে ভোট কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিয়োজিত রয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *