করোনা সংক্রমণ রোধে ভারতীয় ট্রাক বেনাপোলে প্রবেশ বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বন্দরে করোনা সংক্রমণ রোধে বেনাপোলের অভ্যন্তরে ভারতীয় ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে ভারতীয় পাথরবাহী ট্রাক বাংলাদেশে সংরক্ষিত এলাকার বাইরে দিঘীরপাড় ও কাগজ পুকুর এলাকায় প্রবেশ করে পাথর আনলোড করা হত।সেখানে ড্রাইভারদের সাধারণ জনগণের মধ্যে ঘোরাফেরা করায় ভারতীয় ভেরিয়েন্টে করোনা স্বাস্থ্য ঝুকি বেড়ে যাওয়ায় বেনাপোল কাস্টমস কতৃপক্ষ ট্রাক বন্দরে প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেয়।

মঙ্গবার(২২)এ জুন সকাল থেকে দু- দেশের মধ্যে ব্যাবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।

রপ্তানী মাছবাহী ট্রাক ড্রাইভার অসীম বলেন,সকালে মাছ নিয়ে বন্দরে এসে দেখছি কোনা ট্রাক ভারতে প্রবেশ করছে না।কতক্ষণ সময় লাগবে জানি না তবে মাছ পচনশীল খাদ্যদ্রব্য হওয়ায় ঝুকি বেড়ে গেল।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েসন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,ভারতীয় পাথরবাহি ট্রাক থেকে বন্দরের পাশে পাথর নামানো হয়।সেখানে ভারতীয় ড্রাইভারা স্বাস্থ্যবিধী তেমন মানে না,এলাকায় এলোমেল ভাবে চালাফেরা করায় এলাকায় করোনা ঝুকি বেড়ে যাওয়ায় কাস্টমস পাথর পণ্য ট্রাক প্রবেশে নিষেধ করে।এ নিষেধ করায় ভারতীয় ব্যাবসায়ীরা আমদানি রপ্তানী বন্ধ করে দেয়।আলোচনা চলছে দ্রুত কার্যক্রম চালু হবে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, দেশের অভ্যন্তরে ভারতীয় ট্রাক ড্রাইভাররা যত্রতত্র মালামাল খালাস করায় করোনা সংক্রমনের ঝুঁকি বেড়েছে। যে কারণে সংক্রমণ রোধে আপাতত বেনাপোলে অভ্যন্তরে কাগজপুকুর ও দিঘির পাড় এলাকায় ভারতীয় ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *