যশোরে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন

তিনি বলেন যশোরের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। গত ২৪ ঘন্টার ভিতরে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর আমার হাতে এসে পৌঁছেছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। তবে কখন কোথায় কোথায় মৃত্যু হয়েছে সেটি পরে বলতে পারবেন বলে তিনি জানান।

এ ছাড়া সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছেন ৮৯ জন ও আইসোলেশন ওয়ার্ডে আছেন ৬৫ জন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *