এখন থেকে করোনা টিকা প্রতিবছরই দিতে হবে

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে প্রতি বছরই টিকা প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, প্রতি বছরই করোনা টিকা নেওয়া লাগবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা টিকায় আমরা সফল হয়েছি। এখন শুধু করোনা না, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে।

তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেওয়া হবে। এরপরই বিস্তৃতভাবে কলেরার টিকা দেওয়া হবে। এ সময় মন্ত্রী সবাইকেই টিকা নেওয়ার আহ্বান জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *