যশোরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক আজ ৭১ বছরে পদার্পণ করেছে। দেশের ঐতিহ্যপূর্ণ এ পত্রিকার জন্মদিন উপলক্ষে প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে রোববার দুপুরে অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে জন্মদিন উদযাপন করেছে সাংবাদিকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর কেক কেটে পত্রিকাটির যশোর জেলা প্রতিনিধি ফারাজী আহমেদ বুলবুলের মুখে তুলে দেন।

সংক্ষিপ্ত বক্তব্য প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান বলেন,জন্মলগ্ন থেকেই দৈনিক ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। ইত্তেফাকের যাত্রা আর স্বাধীন বাংলাদেশের অভিযাত্রা ছিল এক এবং অভিন্ন। তাই ভবিষ্যতেও পত্রিকাটির আরো দ্রুতি ছড়াবে এ প্রত্যাশা করি।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক কল্যাণের সম্পাদক ইকরামুদৌল্লা,যশোর শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদুল হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর বিশ্বাস , যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ যশোরের সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *