আফ্রিকান মাগুরের পোনা উৎপাদনে হ্যাচারি মালিককের জেল-জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি:  যশোরে মাছের হ্যাচারিতে আফ্রিকান মাগুরের পোনা উৎপাদনের দায়ে দুই হ্যাচারি মালিককের জেল-জরিমানা করা হয়েছে। এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ লাখ পিস নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ ও ধ্বংস করা হয়েছে।

নিষিদ্ধ এই পোনা উৎপাদন ও মাছ চাষের অভিযোগে দুই হ্যাচারি মালিককে জরিমানা এবং পুকুর মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

যশোর র‌্যাব-৬ অ্যাকশন ব্যাটালিয়ন সূত্র থেকে জানানো হয়েছে, সোমবার দুপুরে যশোর সদর উপজেলার কাজীপুর এলাকার মৃত মফিজ মিস্ত্রির মেয়ে রাহেলা খাতুন ও আকবর আলীর মেয়ে সাহিনা খাতুনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই এলাকার পুকুর মালিক মৃত সাখাওয়াতের ছেলে সালাম হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যশোর র‌্যাব-৬ ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাশ।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, সোমবার দুপুরে যশোর সদর উপজেলার মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজাসহ প্রশাসনের কর্মকর্তার নেতৃত্বের কামন আদাল ত পরিচালনা করে যশোর সদর উপজেলার কাজীপুর এলাকার অভিযান চালিয়ে আফ্রিকার নিষিদ্ধ মাগুর উৎপাদন ও চাষাবাদের অভিযোগে তাদেরকে এ জেল জরিমানা করা হয়।

 

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাশ জানান, ২০১৪ সাল থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এ মাছ চাষের ফলে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। পুকুর বা অবরুদ্ধ জলাশয় থেকে এ মাছ নদীতে বা মুক্ত জলাশয়ে এলে বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য মহাবিপর্যয় ডেকে আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *