আজ যশোরে ৮২টি নমুনা সনাক্ত করে ৩১টি পজেটিভ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৬৯ নমুনার পজেটিভ ফল এসেছে। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমের পাঁচ জেলার মোট ২৭০টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। এরমধ্যে যশোরে ৮২টি নমুনা সনাক্ত করে ৩১টি নমুনা পজেটিভ এসেছে।এছাড়া মাগুরা জেলার ২৬টি নমুনা পরীক্ষা করে সাতটি, খুলনার ৩০টি নমুনার মধ্যে সাতটি, বাগেরহাটের ৫৮টির মধ্যে নয়টি এবং সাতক্ষীরার ৭৪টির মধ্যে ১৫টি পজেটিভ ফল দেয়।

বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *