আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, খুলনা, যশোর, পাবনা ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তবে আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন জানান, রবিবার থেকে সূর্যের দেখা মিলতে পারে, তখন দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। তবে ঢাকার পূর্বদিক এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং রংপুরে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *