অতিরিক্ত দাম নেওয়ায় যশোরে ৫ দোকানীকে ৮.৫ হাজার টাকা জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চুড়ামনকাটিতে কাঁচা বাজার ও মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্য বিক্রিতে অতিরিক্ত দাম নেওয়ায় ও মেয়াদোত্তীর্ণ পন্য কেনাবেচা করার ৫ ব্যবসায়ীকে আট হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। ভোক্তা অধিকার যশোরের সহকারী পরিচালক মোহাম্মাদ ওয়ালিদ বিন হাবিব ওই ভ্রাম্যমাণ সোমবার দুপুরে আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। জরিমানা আদায় করা ব্যবসারা হলেন, চুড়ামনকাটি বাজারের মুদি ব্যবসায়ী দিলীপ এক, দিলীপ দুই, শাপলা ফার্মেসী ও সঞ্চিতা ষ্টোরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

 

জাতীয় ভোক্তা অধিকার যশোরের সহকারী পরিচালক মোহাম্মাদ ওয়ালিদ বিন হাবিব বলেন, বেশ কিছুদিন ধরেই অভিযোগ রয়েছে চুড়ামনকাটি বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ নিকট থেকে মালামাল বিক্রয়ের সময়ে  অতিরিক্ত টাকা আদায় করছে। একপর্যায়ে আজ দুপুরে ঝটিকা অভিযানে গিয়ে কয়েকটা দোকানে অভিযান চালিয়ে দেখা মেলে নির্ধারিত দামের কোন চাট টানানো হয়নি। এ সময় ৫ দোকানিকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *